Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ৩১, ০৬:০৯ অপরাহ্ন
চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী
চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী

চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী

বাংলাদেশ টেলিগ্রাফ:
​চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল—যেখানে প্রতিদিনই হাজারো অসুস্থ মানুষের ভিড়, তীব্র গরম আর অনাকাঙ্খিত দুর্গন্ধে ভারী হয়ে থাকে চারপাশের পরিবেশ। সরকারি এই চিকিৎসার প্রাণকেন্দ্রে রোগীদের কষ্টের সীমা থাকে না। তবে রোগীদের সেই কষ্ট কিছুটা লাঘব করতে এবং হাসপাতালের পরিবেশকে কিছুটা স্বস্তিদায়ক করতে এবার এক ভিন্নধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মানবতার কান্ডারী ও গরীবের বন্ধু কায়সার আলী চৌধুরী।

​চমেকের ৩৩ নম্বর ওয়ার্ডে রোগীদের সুস্বাস্থ্য ও স্বস্তির কথা চিন্তা করে তিনি ঘোষণা দিয়েছেন—ওয়ার্ডে আর কোনো দুর্গন্ধ থাকবে না, থাকবে শুধুই ফুলের সুবাতাস। তীব্র গরম এবং উপচে পড়া রোগীর চাপের মাঝে দুর্গন্ধমুক্ত পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যে সেখানে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় 'রুম স্প্রে'।

​নিজের এই উদ্যোগ নিয়ে কায়সার আলী চৌধুরী জানান, তীব্র গরমে যখন ওয়ার্ডজুড়ে রোগীদের অসহনীয় চাপ আর দুর্গন্ধ তৈরি হয়, তখন হঠাৎ করেই মনে প্রশ্ন জাগে—যদি এখানে কৃত্রিম হলেও ফুলের সুবাস ছড়িয়ে দেওয়া যায়, তবে কেমন হয়? সেই চিন্তা থেকেই তৎক্ষণাৎ রুম স্প্রে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়।

​কেবল রুম স্প্রে স্থাপন করেই থেমে থাকছেন না তিনি। ওয়ার্ডের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং রোগীদের সেবা নিশ্চিতে আরও বেশ কিছু টেকসই পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চমেক হাসপাতালের মতো জনবহুল ও ব্যস্ত স্থানে এমন নান্দনিক ও মানবিক উদ্যোগ রোগী ও তাদের স্বজনদের মনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এনে দিচ্ছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।